Pages

Friday, October 24, 2025

, Citizenship Act 1955 is only solution

*SIR/NRC: উদ্বাস্তুদের বেলায় একটি সমস্যার মূলতঃ (দুই ধরনের) দুটি সমাধান সামনে হাজির হয়েছে। ভুক্তভোগীরা কোন্ দিকে যাবেন?* আগামীকাল, কলকাতায় ১৬টি নাগরিক সংগঠনের উদ্যোগে SIR বিরোধী কর্মসূচি পালিত হবে। এঁদের শ্লোগান, “কাগজ আমরা দেখাবো না”। এবং এঁদের ব্যাখ্যা হলো সরকার SIR এর মাধ্যমে NRC করার ষড়যন্ত্র করছে। কাকতালীয়ভাবে, একই সময়ে ইউনিয়ন সরকারের পরিচালক বিজেপি গোটা রাজ্য জুড়ে CAA ক্যাম্প লাগানোর কর্মসূচি ঘোষণা করেছে। হাজারের উপর ক্যাম্প খোলা হবে। সেখানে উদ্বাস্তু লোকজনকে উৎসাহিত করে ক্যাম্পে নিয়ে এসে CAA-তে আবেদন করাবেন। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। যাঁরা আগামীকাল কলকাতায় জড়ো হচ্ছেন তাঁদের উদ্যোক্তারা চান SIR সহ NRC-র সাথে সংশ্লিষ্ট সমস্ত CAA অর্থাৎ নাগরিকত্ব আইনের সমস্ত সংশোধনীগুলো প্রত্যাহার করা হোক। এবং, মূল নাগরিকত্ব আইন-CA1955 ফিরিয়ে আনা হোক। আর বিজেপি উর্দ্ধতন কর্তৃপক্ষের বক্তব্য, বিদেশি অনুপ্রবেশকারী-মুক্ত ভারত গড়তে প্রত্যেক ভারতবাসীকে নাগরিকত্বের পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে জাতীয় নাগরিক নিবন্ধন ( NRC ) প্রস্তুত করা হবে। সেক্ষেত্রে, সমস্ত অ-মুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের আইনি ব্যবস্থা করা হয়েছে। সেটা হলো CAA-2019— যা হলো ভারতের সর্বশেষ সংশোধিত নাগরিকত্ব আইন। প্রকৃত ঘটনা হল, একদিকে— যাঁরা কাগজ দেখাবেন না এবং এই সব প্রকল্পকে প্রতিরোধ করবেন বলে জনমত তৈরি করছেন তাঁদের চিন্তা এবং কাজে এই সুবিপুল ছিন্নমূল জনসমুদায়ের স্পষ্ট ছাপ রয়েছে বলে মনে হয় না। অন্যদিকে—- উদ্বাস্তু আন্দোলনের নেতাদের ভাবনা ও বাস্তব পদক্ষেপে সারা দেশের গরিব, নিরক্ষর মানুষের কাগজহীনতা জনিত বেনাগরিক হয়ে পড়ার বিষয়টি আদৌ প্রাধান্য পেয়েছে বলেও মনে হয় না। কিন্তু, মূল সমস্যা তো একটিই— দেশের অধিবাসীদের একাংশের নাগরিকত্ব কেড়ে নেওয়া বা নাগরিকত্বের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা। এককথায় বললে SIR/NRC হল সমস্যাটির সাধারণ উৎস। সুতরাং সমাধানও নিশ্চয়ই একই ধরনের হবে। তাই কিনা? এখানে একটা যুক্তিসঙ্গত প্রশ্ন তোলা যায়। তা হলো ভুক্তভোগীরা কি ভাবছেন। তাঁরা কোন্ পক্ষে? আরও একবার এই প্রশ্নের উত্তর পেতে একটু অপেক্ষা করলেই হবে। আগামীকালের কলকাতার প্রগ্রামে কি হয় দেখা যাক। এবং আগামী কয়েক দিনের CAA ক্যাম্পের ফলাফলও দেখা যাক। তবে, আমার মনে হয় আরও কয়েকটি রাজ্যে SIR বা NPR অথবা একলাফে সারা দেশে NRC হলে পরে বড় ধরনের গণ-আন্দোলন দেখা দেবে। এবং সেই আন্দোলনের শরিক হবেন উদ্বাস্তু জনতা। আগের প্রচারের ধারাবাহিকতায় বিজেপির উদ্বাস্তু সেলের নেতারাই তাঁদের পুরনো দাবিতে ফিরে যাবেন। এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তুলবেন। অর্থাৎ CAA- ক্যাম্প ডাহা ফেল করবে। এবং এই ফলাফলই বলে দেবে বাংলাভাগের শিকার ছিন্নমূল মানুষেরা কোন্ পক্ষে।

No comments:

Post a Comment