Pages

Thursday, October 30, 2025

একটি প্রশ্ন, জবাব চাই

একটি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করতে চাই: যাঁরা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং পরবর্তীতে স্থায়ীভাবে ভারতে বসবাস করছেন তাঁদেরকে শুধুমাত্র দুটো ভাগেই ভাগ করা যেতে পারে। প্রথম ভাগ:- যাঁরা এপারে এসে নাগরিকত্বের সার্টিফিকেট বানিয়েছেন; যাঁদের কাছে পূনর্বাসন তথা শরণার্থীর স্টাটাস রয়েছে; যাঁদের কাছে বর্ডার স্লিপ বা মাইগ্রেশন কার্ড রয়েছে এবং বসবাসের অনুমতি পেয়েছেন। দ্বিতীয় ভাগ:- যাঁদের কাছে এসব কিছুই নেই। অবিভক্ত ভারতের একাংশ থেকে আরেক অংশে যাচ্ছেন--- এটা তো স্থানান্তর, কোনো বিদেশে থোড়ি যাচ্ছেন--- এই সহজ সরল ধারণা থেকে নিজের নিজের বোঝা নিজের কাঁধে চাপিয়ে কঠিন জীবন যুদ্ধে শামিল হয়েছেন। তা এঁদের কেউ ১৯৪৭'এর ১৫ আগষ্টের পর যে বছরেই আসুন না কেন। আপনারা যদি এই বিভাজনকে সঠিক বলে মনে করেন তাহলে আমার প্রশ্নটি রাখতে পারি। নির্বাচন কমিশন জানিয়েছে যে, দুই হাজার দুইয়ের ভোটার তালিকায় যাঁদের নাম থাকবে তাঁদের নতুন ভোটার তালিকায় নাম তুলতে কোনো কাগজ দাখিল করতে হবে না। এখন, এমন হতে পারে কি না যে , কোনো একজন ব্যক্তি দুই হাজার সালে ওপার বাংলা থেকে এসে ভোটার হয়ে গেলেন, তাঁর নাম দুই হাজার দুয়ের ভোটার তালিকায় উঠে গেল। আবার *এমন হতে পারে কি না যে একজন ব্যক্তি ত্রিশ, চল্লিশ এমনকি পঞ্চাশ বছর আগে এসেছেন কিন্তু কোনো কারণে তাঁর নাম দুই হাজার দুয়ের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রইল না। এক্ষেত্রে পুরানো ব্যক্তিটি SIR থেকে বাদ পড়বেন!* এ কেমন নিয়ম? আবার যাঁদের নাম দুই হাজার দুয়ের ভোটার তালিকায় উঠেছে তাঁদের কেউ কেউ এমন ভাব দেখাচ্ছেন যেন তাঁরা কস্মিনকালেও বাংলাদেশ বা পাকিস্তান সম্পর্কে ওয়াকিবহাল নন!! এ কেমন বিচার? যাঁরা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে জন্মগ্রহণ করার পর ভারতে চলে এসেছেন *সবাই একই প্রক্রিয়ার সাথে যুক্ত--- সবাই কৃত্রিমভাবে বাংলা-বিভাজনের শিকার*। অথচ, বিভাজনের বিভীষিকার শিকার হবেন বেছে বেছে একাংশ যাঁরা বিত্তে এবং বর্ণে সমাজের নীচে পড়ে থাকা!? সত্যিই এমনটা হলে তা হবে আগুন নিয়ে খেলা। এই খেলা না খেলে এবং খেলতে না দিয়ে সকলের সমস্বরে আওয়াজ তোলা উচিত: *বর্তমান ভারতে বসবাসরত সবাইকে নাগরিক হিসেবে গণ্য করে নতুন একটি আইন প্রণয়ন করতে হবে*।

No comments:

Post a Comment